শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হেফাজতের সঙ্গে ‘ভাবের সম্পর্ক’ গড়ার চেষ্টায় আ’লীগ : ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামকে বশ করে তাদের সঙ্গে ভাবের সম্পর্ক গড়ে তুলার চেষ্টা করছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অবস্থান খুব পরিষ্কার আমরা ডাবল স্ট্যাডার্ড করি না তো। একেকজনের কাছে একেক রকম কথা, এটা আমরা করি না তো। পিটিয়ে- পুটিয়ে আবার বলেছেন, আস তোমাদের সঙ্গে বন্ধুত্ব করি, ভালোবাসা করি। আমরা এর মধ্যে নেই।’

তিনি বলেন, ‘আমাদের স্ট্যান্ড পরিষ্কার হেফাজতে ইসলাম যখন দাবিটা করেছিল তখনই আমারা বলেছি, তাদের সব দাবি নয়, কিছু দাবির সঙ্গে আমরা এক মত। এখন আপনারা (সরকার) ডাক ঢোল পিটিয়ে যা করলেন তা অতীতে হয়ে গেছে। এটা (দাওরা হাদিসকে মাস্টার্স সম্মান দেওয়া) সনদ আমাদের সরকার সময় গেজেট হয়ে গিয়েছিল। এটা আবার নতুন করে তাদেরকে (হেফাজতে ইসলাম) বশ করে তারা (আওয়ামী লীগ) বিভিন্নভাবে চেষ্টা করছে তাদরে সাথে ভাব সম্পর্ক গড়ে তোলার।’

তিনি বলেন, ‘বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এর জন্য আলাদা করে নির্বাচনের জন্য তৈরি হতে হয় না। আমরা নির্বাচনে যেতে চাই। তবে সেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফ্লিড তৈরি করতে হবে তাহলেই বিএনপি নির্বাচনে যাবে। আমরা প্রত্যাশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু দলের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনের নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রীর ভুটান সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনতে পারিনি তাহলে সফর সফল হাবে বলে আমরা মনে করি। ভারতের মতো সবকিছু দিয়ে আসলেন কিছুই নিয়ে আসতে পারলেন না। তখন এ সফর সফল হবে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ আলমগীর, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাখাওয়াত হোসেন জীবন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, এ টি এম আবদুল বারী ড্যানি, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান প্রমুখ।

পূর্বাশানিউজ/১৮-এপ্রিল,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি