শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে ত্রাণ দিচ্ছে না সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ঠিকমতো ত্রাণ দিচ্ছে না। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে অনেক আগেই সাহায্যর হাত বাড়িয়ে দিতে চেয়েছিলাম।
মঙ্গলবার সকালে লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকার আমাদের নেতাদের বাড়ি থেকে বের হতে দেয় নি। তারপরও নেতারা জোর করে বাড়ি থেকে বের হতে চেয়েছিলেন, তখন সরকার আমাদেরকে হুমকির সুরে বলেছে বের হবেন না, বিপদ হবে। পদে পদে আমাদেরকে সরকার বাধা প্রদান করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়াতে দিচ্ছে না। আমরা হবিগঞ্জের বানিয়াচংএ ত্রাণ বিতরণ করেছি। কোথাও সরকারি ত্রাণ বিতরণ করতে দেখি নি। কেউ আমাদেরকে বলেনি যে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছে।
এ ছাড়া বিএনপির পক্ষ থেকে হাওর পরিদর্শনে আসা প্রতিনিধি দলের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়।
পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি