শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার সাথে গোপন তথ্য শেয়ার করেছেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গোপন তথ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রকাশ করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠকের সময় এ বিষয়টি ঘটেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

যদিও একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন প্রতিবেদনটি সত্য নয়। সেদিনের বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ফর স্ট্র্যাটেজি দিনা পাওয়েল বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যা।’ তিনি বলেন, ‘উভয় দেশ যেসব বিষয়ে হুমকির সম্মুখীন হয়েছে তা নিয়ে প্রেসিডেন্ট আলোচনা করেছেন।’

ওয়াশিংটন পোস্ট বলেছে, তথ্যগুলো যুক্তরাষ্ট্রের একটি সহযোগী রাষ্ট্রের দেওয়া। এসব তথ্য রাশিয়ার সঙ্গে শেয়ার করার কোনো অনুমোদন ছিল না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে দেশটির যোগাযোগের অভিযোগ রয়েছে।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি