শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে গরুকে বাঁচাতে মহিলাকে পিষে দিল পুলিশের জিপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গরুকে বাঁচাতে গিয়ে এক মহিলাকে পিষে দিল পুলিশের জিপ। মৃতের নাম উষাদেবী। ঘটনায় ৬০ বছরের বৃদ্ধার নাতনি সহ আহত হয়েছে ৩ জন। ভারতের উত্তরপ্রদশের হারিয়া টাউনশিপে উষাদেবী তার নাতি নাতনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন। সেই সময় পুলিশের জিপ একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উষাদেবীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উষাদেবীর দুই নাতনির বয়স দুই ও চার বছর বয়স। ঘটনায় পুলিশ জিপের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

দেশ জুড়ে গো-হত্যা বন্ধ করার নির্দেশিকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর সমস্ত অবৈধ কসাইখানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ।

০৪/০৬/ ২০১৭/ Choity.

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি