
আগামী ১৩ জুলাই শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাাদেশ সফরে আসছেন। শ্রীলংকার এয়ারহিলের ভিভিআইপ ফ্লাইট ইউএল-১৮৯‘র একটি বিশেষ বিমানে করে তিনি ১৩ জুলাই সকাল সাড়ে ১১ টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি ১৩ থেকে ১৫ জুলাই বাংলাদেশে অবস্থান করবেন। শ্রীলংকার প্রেসিডেন্টকে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে লালগালিচা সংবর্ধনা দেয়া হবে।
এ উপলক্ষ্যে গত ৬ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রাচার প্রধান , পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিমের সভাপতিত্বে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শ্রীলংকার প্রেসিডেন্টকে হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি মর্যাদাসহ তার নিরাপত্তার প্রশ্নে গত ৯ জুলাই সন্ধা ৭ টায় বিমানবন্দর সম্মেলন কক্ষে নিরাপত্তা বিষয়ক স্পেশাল সিকিউরিটি ফোর্স ( এসএসএফের) এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা অনুপস্থিত ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এসএসএফ সদস্যরা সিএসওকে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় উপস্তিত থাকার জন্য বৈঠকের আগে যোগাযোগ করেও তাকে পায়নি বলে সূত্র জানায়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজি ইকবাল করিম সিএসওকে অন্য কাজে পাঠানো হয়েছে বলে এসএসএফ সদস্যদের জবাব দেন।
১১ জুলাই ২০১৭/মাহি
























































