বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমানের সোম ও মঙ্গলবারের দুটি হজ ফ্লাইট বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের সোমবার ১০টা ২৫ মিনিটের এবং মঙ্গলবার ৮টা ৫৫ মিনিটের হজ ফ্লাইট দুটি বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ।

তবে হজ যাত্রীদের পরিবহনে কোনও সমস্যা হবে না দাবি করেন তিনি। মেরাজ বলেন, ‌‘এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বিমান। এ কারণে দশটা হজ ফ্লাইট বাতিল হলেও যাত্রী পরিবহনে কোনও সমস্যা হবে না।’

এ নিয়ে চারটি হজ বাতিল হলো।

জুলাই ৩১, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি