শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত সীমান্ত ঘেঁষে পাকিস্তানে নৌঘাঁটি করবে চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের মাটিতে ভারত সীমান্ত ঘেঁষে নৌঘাঁটি নির্মাণ করবে চীন। এ জন্য দেশটি পাকিস্তানে জায়গা খুঁজছে বলে পেন্টাগন থেকে প্রকাশি একটি রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রীতি চীনের সামরিক ক্ষেত্রে উন্নয়ন সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, পাকিস্তানের মত বন্ধু দেশগুলিতে নৌঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চীন।

পেন্টাগনের থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে, চীন বরাবরই পাকিস্তানের সঙ্গে সামরিক ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখেছে। সে অস্ত্র বিক্রির ক্ষেত্রেই হোক আর প্রতিরক্ষা সংক্রান্ত ইস্যুতে। এর মধ্যে রয়েছে যৌথ উদ্যোগে তৈরি এলওয়াই-৮০ এয়ার মিসাইল সিস্টেম, এফ-২২ পি ফ্রিজেট, হেলিকপ্টার, ট্যাংক, ক্রুজ মিসাইল।

সম্প্রতি অন্য একটি রিপোর্টে চীনা সৈন্যের আনাগোনা বেড়ে চলায় সতর্ক বার্তা দিয়েছে পেন্টাগন। যদিও চীন সেই দাবি অস্বীকার করেছে।

পেন্টাগনের পাঠানো রিপোর্ট অনুযায়ী, প্রত্যেকটি সেনা চৌকিতে সম্প্রতি সৈন্যসংখ্যা বাড়ানো শুরু করেছে চীন। চীন অবশ্য শুধু সৈন্যসংখ্যা বাড়িয়েই থামছে না। গোটা বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র এবং পরিকাঠামোও উন্নত করা হচ্ছে। বাড়ানো হয়েছে অস্ত্রশস্ত্র এবং সামরিক পরিকাঠামোও।

লেফটেন্যান্ট জেনারেলের বদলে এক জন ফোর স্টার পর্যায়ের জেনারেল এ বার থেকে টিবেট মিলিটারি কম্যান্ডের দায়িত্বে থাকবেন বলেও জানা গিয়েছে। বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো বদলানো হবে।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি