শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় গুলিবিদ্ধ যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ডাকাতের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মো. রনি, বয়স ২০ বছর। শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার ধরমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে গুলিবিদ্ধ রনির চাচি নারগিছ আক্তার জানান, রাতে ২০/২৫ জনের একদল ডাকাত প্রবাসী শাহীনের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করছিল। এসময় শাহীনের বাবার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। তারা ডাকাত দলকে চারদিক দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় ডাকাতরা বন্দুকের গুলি ছুড়লে রনি গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

এদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রনি ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পূর্বাশানিউজ/১৩ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি