শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২৬ অক্টোবর (শুক্রবার) যৌথ সভার আহ্বান করেছে আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে ওই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এযৌথ সভায় নির্বাচনে দলীয় প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচনকালীন সরকার, অন্যান্য দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতাসহ নির্বাচনী বিভিন্ন বিষয় এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি