বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাইকোর্টের নিষেধাজ্ঞা ইউপি চেয়ারম্যানের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের পদে থাকার ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এর ফলে চেয়ারম্যান হিসেবে তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন আইজীবীরা।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও এ কে এম আমিন উদ্দিন মানিক।

প্রসঙ্গত, মো. আসাদ উল্লাহ বিল্লাহ ঝিনাইগাতী আদর্শ মহাবিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শেরপুরের তাতীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সরকারে দুটি লাভজনক পদে একইসঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি