শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইরানে বন্যা ও দুর্যোগে ২৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ইরানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের কিছু অংশে হঠাৎ বন্যায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও দুর্যোগের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

ইরানের জনগণ যখন নববর্ষ পালন করছে ঠিক সে সময়ই দুর্যোগ আঘাত হানল। মূলত ভারী বৃষ্টিপাতের কারণেই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ছাড়াও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে। দেশটির বাসিন্দাসহ পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি