শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হিটলারের মতো আমৃত্যু ক্ষমতা চান মোদি: কেজরিওয়াল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

লোকসভা নির্বাচন ঘিরে ভারতে কথার লড়াই চলছে। বাকযুদ্ধে কেউ কারো কাছ থেকে পিছিয়ে থাকতে নারাজ। বাঘা বাঘা নেতারা একে অপরকে তীর‌্যক মন্তব্য করে ধুয়ে দিচ্ছেন। এবার সেই মিলিছে সামিল হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জার্মানির সাবেক চ্যাঞ্চেলর অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনো করেছেন।খবর আনন্দবাজারের।

গোয়ায় একটি জনসভায় বক্তৃতায় কেজরিওয়াল বলেন, হিটলারের মতোই আজীবন ক্ষমতায় থাকার বাসনা নরেন্দ্র মোদির। ১৯৩২ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়ে হিটলার তিন মাসের মধ্যে দেশের সংবিধান বদলে ফেলেন তিনি। একনায়কত্ব পাকাপোক্ত করতে বন্ধ করে দেন সব ধরণের নির্বাচন। তার আদর্শ মেনেই এগোচ্ছে বিজেপি, যেখানে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারবেন নরেন্দ্র মোদি।

মোদির পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহেরও সমালোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, ফের যদি মোদি প্রধানমন্ত্রী হতে পারেন, অমিত শাহ হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতবার নির্বাচন করেননি অমিত শাহ। এবার গাঁন্ধীনগর থেকে লড়ছেন। অমিত শাহের মতো দাঙ্গা বাধানো লোক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখুন একবার।

মোদি প্রধানমন্ত্রী হলে পাকিস্তানের লাভ বলে মনে করেন কেজরিওয়াল। তিনি প্রশ্ন তুলে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে কেন চাইছেন? আসলে নরেন্দ্র মোদির মত ভালো প্রধানমন্ত্রী আর পাবে না পাকিস্তান! কারণ, যেভাবে ভারতকে বিষিয়ে দিচ্ছেন মোদি, তাতে পাকিস্তানেরই লাভ। গত ৭০ বছরে পাকিস্তান যা করতে পারেনি, মোদি-শাহ তা পাঁচ বছরেই করে দেখিয়েছেন। ভারতীয় সমাজের রন্দ্রে রন্দ্রে হিন্দুত্ববাদের জিগির তুলে বিভাজন সৃষ্টি করেছেন এই দুজন।তাদের কাজই ঘৃণা ছড়ানো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি