শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমারের বিজিবির হাতে বাংলাদেশি চার জেলে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ দরার অপরাধে বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত—রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তারা নদীপথ দিয়ে যাবার সময় জেলেদের দেখতে পেয়ে সাথে সাথে আটক করে ফেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর নামে এক ব্যাক্তি চার জেলেকে টেকনাফের নাফ নদীতে মাছ দরার নির্দেশ দেয়। পরে মাছ দরার সময় মিয়ানমারের বিজিপির হাতে আটক হয় বাংলাদেশি চার জেলে।

এ বিষয় টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক জানান, নাফনদীতে মাছ ধরতে যাওয়া চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গুরত্ব দিয়ে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি