তানজিনা রুমকিঃ
মুফতি গোলাম মোহাম্মদ শাহজালালের মা সোমবার (৪ জানুয়ারী) বিকালে ঢাকা রেমেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এই খবর শোনার পর সারাদেশে ও বিদেশে উনার শুভাকাঙ্ক্ষী, বন্ধুমহল, সহকর্মীরা বিভিন্ন মাদরাসায়, মসজিদে, সংগঠন, অফিসে কোরআন তেলাওয়াত দোয়া অনুষ্ঠান করেছেন।
শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে ওনার গ্রামের বাড়িতে খতমে কোরআন দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে সকলের উপস্থিতি কামনা করছেন মরহুমার সন্তান মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল ও তার পরিবার।


















































