শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে অনুপ্রবেশের যাওয়ার সময় ২৫ জনকে আটক করেছে বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে শিশুসহ ২৫ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১১ জন নারী ও তিনজন শিশু রয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে বাঘাডাঙ্গা ও খোশারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ৫৮ বিজিবির সদস্যরা।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পৃথক অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বাঘাডাঙ্গা ও খোশারপুর গ্রামের মান্দারতালা, নিন্দাপাড়া, এবং বাঘাডাঙ্গা বাজার পাড়া এলাকা থেকে শিশুসহ ২৫ জনকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে ভারতের সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলো। এ ঘটনায় মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি