রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এজেন্টদের নোংরা প্রচেষ্টা সফল হবে না: সমন্বয়ক সারজিস


এজেন্টদের নোংরা প্রচেষ্টা সফল হবে না: সমন্বয়ক সারজিস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০২৪

এজেন্টদের নোংরা প্রচেষ্টাএজেন্টদের নোংরা প্রচেষ্টা সফল হবে না: সমন্বয়ক সারজিস

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা নাহিদের সামনে বিভিন্ন স্লোগান এবং অপমানজনক মন্তব্য করে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নাহিদ ইসলাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে জবি শিক্ষার্থীদের কথা ও স্লোগান শুনছিলেন।

এই বিষয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম কথা বলেছেন। বুধবার (১৩ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি নিয়ে সতর্কতা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “নাহিদ, আসিফরা জীবন দিতে প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। DGFI, DB-এর পাশবিক অত্যাচার, কিছুই তাদের টলাতে পারেনি। হাসনাতরা আরো তিন মাস আগেই বলেছিলো ‘we are open to be killed’।”

তিনি আরো লিখেছেন, “মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় তাদের লক্ষ্য থেকে সরাতে পারেনি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান তাদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে ছিল বলে সারজিস জানিয়েছেন। তিনি বলেন, “সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে, তাতে সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি।”

সারজিস আলম আরও বলেন, “যখনই সংকট এসেছে, আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসে সাহায্য করেছে। কিন্তু যদি এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা করা হয়, তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে একসঙ্গে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান!”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি