সোমবার,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুটানের রাজা শেখ জামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

image_108731_0

বিশেষ প্রতিনিধিঃ

ফাইনালে ভারতের পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে কিংস কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের হয়ে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার ইয়াসিন খান।

মঙ্গলবার ভুটানের মাঠে খেলার ২৫তম মিনিটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়াসিন খান। এরপর দুই দলই আক্রমণাত্মক খেললেও কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি।

টুর্নোমেন্টের সবগুলো ম্যাচ জিতেই কিংস কাপের ফাইনালে পা রাখে ভারতের ক্লাব পুনে এফসি। সেই দলটিকেই ১-০ তে হারিয়ে ভারতের মাটিতে আইএফএ শিল্ড কাপের শিরোপা হারানোর ক্ষতে প্রলেপ দেয় ধানমন্ডির ক্লাবটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি