শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এ কে খান কোম্পানিকে কোটি টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৫

ak-khan-niketon-hotel

স্টাফ রিপোর্টার ঃ

নগরীর আমবাগান বাটালি হিল এলাকায় পাহাড় কেটে পাঁচতারকা হোটেল নির্মাণের দায়ে এ কে খান এন্ড কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো.আলমগীর এ আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মকবুল হোসেন বলেন,‘নগরীর বাটালি হিল এলাকায় নিকেতন হোটেল নামে একটি পাঁচতারকা মানের হোটেল নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে গত বছর ছাড়পত্র নেয় এ কে খান এন্ড কোম্পানি।’

তিনি আরো বলেন, ‘পরে দেখা গেছে তারা ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে দু’টি পাহাড় কেটে হোটেলের নির্মাণ কাজ চালাচ্ছে। এতে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস, টপ সয়েল নষ্ট করে পরিবেশ ও প্রতিবেশের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি গত ২ ও ৭ জুন সরেজমিন পরিদর্শন করে ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়। এ অভিযোগের ভিত্তিতে এ কে খান কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার শুনানি শেষে তাদের ১ কোটি টাকা জরিমানা দেয়ার আদেশ দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি