শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিখ তীর্থ যাত্রীদের হত্যার দায়ে ৪৭ পুলিশ কর্মীর যাবৎ জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

2000px-India_Uttar_Pradesh_locator_map.svg_-400x324
ডেস্ক রিপোর্টঃ

শিখ তীর্থ যাত্রীদের সন্ত্রাসবাদী বলে মেরে ফেলা ৪৭ পুলিশকর্মীর যাবৎ জীবন কারাদ-ের নির্দেশ দিল সিবি আইয়ের বিশেষ আদালত। উত্তরপ্রদেশের পিলভিটে ২৫ বছর আগে ঘটনাটি ঘটেছিল। কিছু পুলিশকর্মী শিখ তীর্থযাত্রীদের সন্ত্রাসবাদী বলে হত্যা করেছিলেন।

সিবি আইয়ের বিশেষ আদালতের বিচারপতি লাল্লু সিং ১ এপ্রিল এই মামলাতে পুলিশকর্মীদের দোষি সাব্যস্ত করেন। মোট ৫৭ জন পুলিশকে আরোপিত করা হয়েছিল। এদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়ে গেছে। সোমবারে শুনানিতে বিশেষ আদালত দোষি পুলিশকর্মীদের উপর জরিমানাও আরোপ করে।

১২ জুলাই, ১৯৯১ শিখ তীর্থ যাত্রীদের একটি বাস আটকায় পুলিশ। এদের মধ্যে ১০ তীর্থযাত্রীকে বাস থেকে নামানো হয়। এবং জঙ্গলে নিয়ে গিয়ে তাঁদের উপর গুলি চালানো হয়। এবং তাঁরা মার যান। এবং পরের দিন সকালে ওই পুলিশকর্মীরা ১০ সন্ত্রাসবাদীকে মেরে ফেলার দাবী করে। এও বলেন যে তাঁদের কাছ থেকে হাতিয়ার পাওয়া গেছে। আর এদের বিরুদ্ধে অনেক অপরাধিক মামলাও ছিল বলে দাবি করা হয়। এই সময় উত্তরপ্রদেশের তরাই অঞ্চল সন্ত্রাসবাদী কার্যকলাপে জর্জরিত হয়ে পড়েছিল।

সূপ্রীমকোর্টের আদেশে এই মামলার তদন্ত  শুরু হয়। সিবি আই তদন্ত করে বলে ওই পুলিশকর্মীরা মেডেলের জন্য তীর্থযাত্রীদের সন্ত্রাসবাদী আক্যা দিয়ে মের ফেলেছিল। সিবি আইয়ের তরফ থেকে বলা হয়েছে বাসটি যখন পিলভিট যাচ্ছিল ঠিক সেই সময় কছলাপুল ঘাটের কাছে বাসটিকে আটকানো হয়। মহিলা এবং অন্য যাত্রীদের নিয়ে যাওয়া হয় পিলভিট গুরুদ্বারে। পুরুষদের আলাদা করে  অন্য বাহনে বসানো হয়। এই সময় অন্য পুলিশকর্মীরাও যোগ দেন। তিন ভাগে নিয়ে যাওয়া হয় তাঁদের। এরপর ১০ জনকে মেরে ফেলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি