সৌদি আরবে গৃহকর্মী পাচার বা কোনভাবে পাচারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ১৫ বছরের কারাদন্ড বা ১ মিলিয়ন সৌদি রিয়েল জরিমানা বা দুটি শাস্তিই প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত রোববার সৌদি শ্রম মন্ত্রণালয়ের একজন জৈষ্ঠ কর্মকর্তা একথা জানান। আরব নিউজের
মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারির সহকারি মোহাম্মাদ আল-ফালিহ বলেন, রাষ্ট্রের গৃহআইনে মানব পাচার একটি অপরাধ। তিনি আরও বলেন, শ্রম মন্ত্রণালয় এবং জননিরাপত্তা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা এই ধরনের কাজের নজরদারি করা হবে। এবং যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য মানব পাচারের সাথে জড়িতদের নাম বিচার বিভাগের কাছে জমা দেয়া হবে। স্থানীয় গণমাধ্যমে আল-ফালিহ এসব কথা বলেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ৫০ হাজার ৫শ’ ২১ জন গৃহ কর্মীর মধ্যে ৪১ হাজার ১শ’ ১০ জন গৃহকর্মী পালিয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৭শ’ ৩০ জন চালক এবং ২ হাজার ৩শ’ ৫৩ জন গৃহপরিচালিকা। তারা বিভিন্ন রকম সন্ত্রাসি কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
আল-ফালিহ বলেন, পাচার সংশ্লিষ্ট সকল তথ্য মন্ত্রণালয়ের পাচার বিরোধী বিভাগে পাঠানো হবে। পরে এসব তথ্য মন্ত্রণালয়ের পাচার বিরোধী বিভাগের দ্বারা পর্যবেক্ষণের পর জননিরাপত্তা বিভাগে যাবে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য। মন্ত্রণালয়ে গত দুই মাসে ৬৮টি পাচারের অভিযোগ আসে।

























































