শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জঙ্গিদের খতম করতে পেরেছি, এজন্য শুকরিয়া : প্রধানমন্ত্রী


জঙ্গিদের খতম করতে পেরেছি, এজন্য শুকরিয়া : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

pm-p

ডেস্ক রিপোর্ট ঃ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মিকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান সফল হওয়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘটনার ১০ ঘন্টার মধ্যে আমরা জঙ্গিদের খতম করতে পেরেছি, দমন করতে পেরেছি।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন ভালো ভাবে এগিয়ে যাচ্ছে তখনি এসব জঙ্গি হামলা ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। যে ঘটনা ঘটলো তা অত্যন্ত্য দুঃখজনক। একটি সুখের বিষয় এই যে জঙ্গিরা পালিয়ে যেতে স্বক্ষম হয় নি। আমাদের পুলিশ, র‌্যাব, বিজিবি তাদের ধরতে স্বক্ষম হয়েছে।

তিনি বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা যায়, একজন ধরা পড়েছে।

সন্ত্রসী হামলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি না রমজান মাসে এশার নামাজ না পড়ে তারা রেস্টুরেন্টে কেন মানুষ খুন করতে গেল। তারা কেমন মুসলমান? কিভাবে তারা পারলো তারা এ ঘটনা ঘটাতে? তারা আসলে ধর্মে বিশ্বাস করেনা।

বেসরকারি টেলিভিশনের সম্পর্কে আমি বলতে চাই যখন র‌্যাব, পুলিশ প্রস্তুতি নিচ্ছে তখন টেলিভিশনে দেখিয়ে দিচ্ছে তাহলে সব কিছু জঙ্গিরা দেখে নেয়। তাহলে সকলে কিভাবে পরিকল্পনা করবে। আমি টেলিভিশন মালিকদের অনুরোধ করবো আপনারা দেখবেন আমেরিকায় হামলা হলে কোন ছবি সিএনএন বা বিবিসি কখনোই প্রকাশ করে না। অথচ আমাদের দেশে ছবি প্রকাশে ব্যকুল থাক।ে

প্রধানমন্ত্রী বলেন, টেলিভিশন যদি সব কিছু সম্প্রচার করে থাকে তাহলে আমরা কিভাবে অপারেশন সাক্সেস করবো?

আমার নজরে আছে কোন টেলিভিশন কথা শুনেছে আর কারা কথা শুনেনি। প্রাইভেট টেলিভিশন আমারি দেওয়া। আমি যেমন নিতে পারি তেমন দিতেও পারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি