শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শরীয়তপুর-চাঁদপুর সড়কে সেতু ভেঙে আটকা যানবাহন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

behal-dosha-pic-1-550x248

পূর্বাশা ডেস্কঃ

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায়; দু’পাড়ে আটকা পড়েছে, শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন। বন্ধ হয়ে গেছে, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার সাথে খুলনা, বরিশাল ও ফরিদপুরের যোগাযোগ।

একই অবস্থা মোংলা থেকে চট্টগ্রাম যাত্রায়ও। স্থানীয়রা জানায়, গত রাতে রডবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময়, চরসেন্সাস বালার বাজার ব্রীজটি ভেঙে যায়। তবে, এতে কারো হতাহত হওয়ার খবর নেই। ঘটনাস্থল পরির্দশনে যাননি, সড়ক বিভাগের কোনো কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি