মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্রিকেটে নতুন গিলক্রিস্ট তিনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

256567_1
ডেস্ক রিপোর্ট :

পৃথিবীর সর্বকালের সেরা উইকেটকিপার কে? ১০০ জনের তালিকা করা হলে, প্রথম দিকে অবশ্যই থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। আন্তর্জাতিক একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন আর টেস্টে মিডল অর্ডারে এসে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ধাঁচাই পরিবর্তন করে দিয়েছিলেন গিলক্রিস্ট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আট বছর আগে।

এক দশকের কাছাকাছি সময় পর ক্রিকেট পেল নতুন গিলক্রিস্টকে। কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার এবং ওপেনার। বাঁ হাতি এই ব্যাটসম্যান নাকি অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের আধুনিকতম সংস্করণ।

কোন গল্প কথা নয়, এমনটা মানছেন দুই অ্যাসেজ জয়ী অধিনায়ক রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) এবং মাইকেল ভন (ইংল্যান্ড)।

“যেভাবে ডি কক ব্যাট করেন, যেভাবে বিপক্ষ দলের বোলারের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে আসেন, চাপে ফেলেন বোলারদের, তা হুবহু অ্যাডাম গিলিক্রিস্টের মত”, কক’কে এই সার্টিফিকেটই দিয়েছেন মাইকেল ভন।

কিপিং নিয়ে কোনোদিনই প্রশ্ন ছিল না, কিন্তু গত দেড়-দু বছর ব্যাটিংটাও জমিয়ে করছেন ডি কক। মার্ক বাউচারের পর দক্ষিণ আফ্রিকার উইকেটের পিছনে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূর্ণতা দিয়েছেন কক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি