তুরস্ক সেনাবাহিনীর নারী সদস্যরা এবার থেকে হিজাব পরে দায়িত্ব পালন করতে পারবেন। আর পুরুষ সদস্যরা দাঁড়ি রাখতে পারবেন। দেশটির ধর্মনিরপেক্ষতা আইনের অধীনে ইসলাম ধর্মাবল্বী সেনাদের জন্য এমন সুযোগ করে দিলেন এরদোয়ান সরকার। এর আগে গত ৯৩ বছর যাবত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিজাব ও দাঁড়ি রাখতে পারতো না তুরস্কে সেনাবাহিনীতে কর্তব্যরতরা। খবর ডন নিউজ উর্দূর।
খালিজ নিউজ সূত্র জানায়, তুরস্ক সেনাবাহিনীতে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং ধার্মিক মেয়েরা এখন থেকে চাইলে হিজাব পরে দায়িত্ব পালন করতে পারবেন। আর ছেলেরা দাঁড়ি রাখতে পারবে। ১৯২৩ সালে ধর্মনিরপেক্ষ এক আইনের অধীনে তুরস্ক সেনা সদস্যদের জন্য হিজাব ও দাঁড়ি রাখা নিষেধ করা হয়। কিন্তু বর্তমানে একে পার্টির নেতা ধীরে ধীরে সেই এসব আইন সংশোধন করে মানুষের ধর্মীয় বিশ্বাস পালনের সুযোগ করে দিচ্ছেন। উল্লেখ্য, তুরস্কে ৩০ হাজার ধার্মিক সেনা সদস্য রয়েছে, যারা ইসলামের সব লেবাস মেনে চলতে চায়। আস

























































