রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূমিকম্পে নেপালিরা ঐক্যবদ্ধ হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

nepal-400x271
ডেস্ক রিপোর্টঃ

২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্প। প্রাণ হারায় ৮ হাজারেরও বেশি মানুষ। ভয়াবহ এই ভূমিকম্প কেড়ে নিয়েছে অনেক কিন্তু এর মধ্যেও গড়ে ওঠেছে অনন্য জাতীয় ঐক্য। বিপর্যস্ত মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন সম্পর্কের বন্ধন।

শত বাধার মুখেও জীবন এগিয়ে যায়। জন্ম দেয় নতুন সম্পর্কের। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে পা হারায়  ৭ বছরের দুই শিশু নির্মলা আর খেন্দু। চিকিৎসা করার জন্য তাদের ভর্তি করা হয় কাঠমান্ডু বীর হাসপাতালে। দুই জনের ভাষা ভিন্ন হলেও নেপালি নির্মলা আর তামিন আদিবাসী খেন্দু এখন প্রাণের বন্ধু। তবে এখনও টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে নির্মলা আর খেন্দুকে।

ভূমিকম্পের এক বছরে ৫ শতাংশ কাজ শেষ করতে পারেনি নেপাল সরকার। আশ্রয়হীন রয়েছে অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে  নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দুই কিশোরীর পরিবার।

খেন্দুর বাবা মাঙ্গাল দং তামাং মেয়ের সম্পর্কে বলতে গিয়ে বলেন,  আমার কোন আশা নেই, কি নিয়ে আশা করবো , সরকার দুই রুপি দিবে বলেছিল, কবে দিবে কে জানে, খেন্দুকে আমি যেকোন মূল্যে লেখাপড়া শিখাবো, অনেক বড় কিছু হবে আমার মেয়ে, এমনটাই আশা করেন খেন্দুর বাবা।

নির্মলার বাবা চিত্র বাহাদুর নেপালি তার মেয়ের সম্পর্কে বলেন, আমার মেয়ে পা হারিয়েছে কিন্তু সে জীবনের আশা ছাড়েনি এত কষ্টের মধ্যেও আমার মেয়ে সব সময় হাসিখুশি। মেয়েটার লেখাপড়ার ভার যদি কেউ নিত, তাহলে আর কোন চিন্তা থাকতো না।

ভূমিকম্পে ভিন ভাষী নির্মলা পেয়েছে খেন্দুর মতো বন্ধূ। নেপালিরা হয়েছে ঐক্যবদ্ধ। অব্যবস্থাপনা আর আমলাতান্ত্রিক জটিলতা কেটে গেলে নেপাল আবারো স্বভাবিকরুপে ফিরবে এমনটাই আশা করছেন স্থানীয়রা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি