পূর্বাশা ডেস্কঃ
পাক ভারত সীমান্তে দু,দেশের রক্ষীবাহিনীর গোলাগুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। এছাড়া এক শিশুসহ আহত হয়েছে আরও সাতজন। (জিও টিভি) তবে ভারতীয় গণমাধ্যমের দাবি গুলাগুলি চলাকালীন সময়ে এক ভারতীয় সীমান্তরক্ষীও নিহত হয়েছে।
পাকিস্তানের এসপিআর দাবি করেছে, শিয়ালকোট জেলার পাখলায়ান ও চারওয়া সীমান্তে রোববার দিবাগত রাতে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত পাকিস্তানি নাগরিকের নাম আব্দুল লতিফ ও আহত শিশুর নাম হানিয়া।
এ দিকে ভারতীয় গণমাধ্যম জানায়, ভারত-পাকিস্তানের গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় দুই ভারতীয় সেনা সদস্য নিহত হলো। রাজ্যটির আর এস পুরা, পারগোয়াল, কানাচক ও আখনুর সেক্টরসহ উপত্যকায় সীমান্তরক্ষী বাহিনীর ১৩টি ছাউনি লক্ষ করে গোলাগুলি চালায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনী।
গুলি বিনিময় চলাকালীন আর এস পুরা সেক্টরে আহত হয় ২ সেনা সদস্। চিকিৎসার জন্য জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে মৃত্যু হয় সুশীল কুমারের। গোলাগুলিতে জখম হয়েছেন আহত ২ এলাকাবাসী। পাকিস্তান অংশেও এক এলাকাবাসী আহত হয়েছে।
এর আগে শুক্রবার রাতে হীরানগর সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলিতে গুরনাম সিং নামের এক সেনা সদস্য আহত হয়। একদিন পর মৃত্যু হয় তার।
উভয়পক্ষই নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখার কাছে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।

























































