শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাপের আঘাতে মৃত নারী ৪০ বছর পর জীবিত ফিরে এলেন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৬

index-1
পূর্বাশা ডেস্ক:

রূপকথার কাহিনীও যেন হার মানে এর কাছে। ১৯৭৬ সালে সর্পাঘাতে মৃত মহিলা বেঁচে বাড়ি ফিরলেন!

সাপের কামড়ে মারা গেছেন ধরে নিয়ে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে মাঝাওয়ান টাউনের ইনায়েতপুর গ্রামের বাসিন্দা ওই নারীর শেষকৃত্য করে দেহটি গঙ্গায় ভাসিয়েও দিয়েছিল পরিবারের লোকজন। দেহটি ভাসতে ভাসতে কনৌজ জেলার শেষ প্রান্তে একটি গ্রামে চলে যায়। গ্রামবাসীরা দেহটি তুলে আনেন।
প্রায় ৪০ বছর বাদে শুক্রবার বাড়ি ফিরে আসেন তিনি। ভূত দেখার মতো চমকে ওঠেন মেয়ে, পাড়া-পড়শীরা। তার দাবি, সাপের ছোবলে মৃত্যু হয়নি তার, সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। ৮২ বছরের বৃদ্ধার কথা প্রথমে বিশ্বাসই করতে চাননি মেয়েরা। শেষ পর্যন্ত জড়ুলের দাগ দেখে তাকে শনাক্ত করেন মেয়েরাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি