সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদায় লিভারপুলের লিজেন্ড স্টিভেন জেরার্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৫

 

0

ডেস্ক রিপোর্ট : তার সুশৃঙ্খল চরিত্রের প্রকাশটা দেখা গিয়েছিল কৈশোরেই। ১৯৯৮ সালে লিভারপুল সিনিয়র দলে সুযোগ আসে স্টিভেন জেরার্ডের। ১৮ বছরের জেরার্ড এ খবর শুনে সোজা হাজির হন কাছের সেলুনটিতে। তার মাথার লম্বা চুল ছেটে দিতে বলেন জেরার্ড।

a.espncdn.com

শনিবার রাতটিও ছিল জেরার্ডের জন্য আবেগের। স্তুতিবাক্যে অ্যানফিল্ড গ্যালারি জুড়ে বর্নিল ব্যানার-প্ল্যাকার্ড।

a.espncdn.comjkj

গ্যালারিতে সমর্থকদের অঙ্কিত বিশেষ মোজাইক। জেরার্ডের নাম লেখা ৮ নম্বর জার্সি গায়ে সারিবদ্ধ লিভারপুল স্কোয়াড। নিজ মাঠে বিদায়ী ম্যাচের আগে আলাদা সম্মানে ভিজলেন স্টিভেন জেরার্ড। যদিও এদিন শেষটায় চাঁদে ছোট এক দাগ থেকে গেল। এদিন ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলের হার দেখে স্বাগতিক লিভারপুল। অলরেড সিনিয়র দলে লিভারপুলের ‘একাডেমি বয়’ স্টিভেন জেরার্ডের অভিষেক ১৯৯৮ সালে। ১৭ বছরের টানা ক্যারিয়ারে এটি ছিল জেরার্ডের ৭০৭তম ম্যাচ। লিভারপুল দলের জন্য জেরার্ডের আবেগে থাকছে ভিন্ন উদাহরণও।

a.espncdn.comoo

লিভারপুলের বিপক্ষে যাতে খেলতে না হয় এ জন্য ইংল্যান্ডেই আর থাকছেন না জেরার্ড। মওসুম শেষে জেরার্ড পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি দলে।

75757_s1
জেরার্ডের ক্যারিয়ারগ্রাফ
বড়দের ফুটবলে পদার্পণ: ১৯৯৮-৯৯
১৯৯৮ সালের ২৯শে নভেম্বর ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যাচের শেষ দিকে লিভারপুলের জার্সি গায়ে খেলতে নেমে সমর্থকদের চমকে দেন ১৮ বছরের স্টিভেন জেরার্ড। এ ফুটবলারের ভবিষ্যৎ তখনও অস্পষ্ট সমর্থকদের কাছে।

imageslll
দ্য ব্রেক থ্রো: ১৯৯৯-০০
১৯৯৯’র ২৮শে আগস্ট আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয় কুড়ায় লিভারপুল। ম্যাচ শেষে অ্যানফিল্ড খেলোয়াড় টানেল ছাড়ার কালে সতীর্থ ফরাসী তারকা প্যাট্রিক এভরাকে আর্সেনালের লিজেন্ডারি স্ট্রাইকার থিয়েরি অঁরি বলেন, ‘মাঝমাঠের ওই পিচ্চিটা কে?’ একই বছর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম গোল পান জেরার্ড। আর নগর প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে ম্যাচে দেখেন ক্যারিয়ারের প্রথম লাল কার্ড।
ট্রফি হাতে দ্যুতিময়: ২০০০-০১
২৮-এর বদলে ১৭ নম্বর জার্সি পেলেন জেরার্ড। মওসুম শেষে পেলেন ইংলিশ এফএ কাপ, লীগ কাপ ও ইউয়েফা কাপ শিরোপার স্বাদ। পেশাদার ফুবলার সংগঠন (পিএফএ) বিচারে পেলেন বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব। সমর্থদের ভোটে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার আরু মওসুম শেষে জায়গা পেলেন পিএফএর বর্ষসেরা একাদশে।
জাতীয় দলে চমক: ২০০১-০২
জার্মানির বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয় পেল ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের দ্বিতীয় গোলটি পেলেন মিডফিল্ড মার্শাল জেরার্ড ।
দ্য আর্মব্যান্ড: ২০০২-০৩
লিভারপুলের সফল কোচ গেরার্ড হুলিয়ের মওসুমের শুরুতে ঘোষণা দিলেন, এখন তার (জেরার্ড) বয়স ২৩। দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত সে। তার খেলা ও ব্যক্তিত্বও এখন পরিপক্ক।
প্রথম দোলাচল: ২০০৩-০৪
লিভারপুলের দায়িত্ব নিলেন কোচ রাফায়েল বেনিতেজ। জেরার্ডের সঙ্গে বোঝাপড়ার অভাব দেখা গেল কিছুটা। সুযোগটা নিতে জোর তৎপরতা দেখালো ধনকুবের ফুটবল ক্লাব চেলসি। তবে জেরার্ডের অনাগ্রহে বিষয়টি আগে বাড়লো না আর। মওসুম শেষে জেরার্ড খোলামেলা বলেন, আসলেই দল ছাড়ার কথা ভাবছিলাম আমি ।

gerrard-echo_1538975
আলোকিত রাত ইস্তাম্বুলে: ২০০৪-০৫
থ্রিলার ফাইনালে টাইব্রেকারে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতলো লিভারপুল। ১২০ মিনিটের খেলা ছিল ৩-৩ গোলে অমীমাংসিত। আর মওসুম শেষে জেরার্ড পেলেন ইউয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব।
জেরার্ডের ফাইনাল: ২০০৫-০৬
এফএ কাপের ফাইনালে ওয়েস্টহ্যামের বিপক্ষে লিভারপুলের হারের তখন সেকেন্ড বাকি। তবে শেষ বাঁশির আগ মুহূর্তে ৩০ গজি এক বুলেট শটে গোল নিয়ে লিভারপুলকে সমতায় ফেরালেন জেরার্ড। পরে শিরোপাও উঠলো অলরেডদের হাতে।
বেদনার কাব্য: ২০০৬-০৭
এসি মিলানের বিপক্ষে এবার ফাইনালে ২-১ গোলে হার নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ স্বপ্ন ভাঙলো লিভারপুলের। তবে মওসুম শেষে আট বছরে পঞ্চমবারের মতো জেরার্ড জায়গা পেলেন পিএফএর বর্ষসেরা একাদশে।
তোরেস রসায়ন: ২০০৭-০৮
স্প্যানিয়ার্ড স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের সঙ্গে যুগলবন্দিতে খেলার মাঠে নতুন রূপ দেখা গেলে জেরার্ডের। মওসুম শেষে পিএফএ বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পেলেন উভয়েই। জেরার্ড পেলেন ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননা।
ঝিলিক ২০০৮-০৯
২০০৯ সালের মার্চে অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় নিয়ে প্রিমিয়ার লীগ শিরোপার নাগালে পৌঁছে লিভারপুল। ওই ম্যাচে জেরার্ড করেন হ্যাটট্রিক। তবে মওসুম শেষে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ফারাক থেকে যায় ৪ পয়েন্টের।
বাস্তবতা: ২০০৯-১০
পানশালায় এক ব্যক্তিকে ঘুষি বসিয়ে কাঠগড়ায় দাঁড়ান জেরার্ড। সাফল্যবিমুখ কোচ বেনিতেজ লিভারপুল ছাড়েন। ১৩তম ফুটবলার হিসেবে লিভারপুলের জার্সি গায়ে ৫০০ ম্যাচ পূর্ণ হয় জেরার্ডের।
ছুরির নিচে ইংল্যান্ড অধিনায়ক: ২০১০-১১
জাতীয় দলের আর্মব্যান্ড পেলেন জেরার্ড। মওসুমের মাঝপথে কুচকির চোট নিয়ে জেরার্ড গেলেন শল্য চিকিৎসকের ছুরির নিচে।
প্রতিক্ষার অবসান: ২০১১-১২
ইংলিশ লীগ কাপের ফাইনালে এভারটনকে হারিয়ে ছয় বছরে প্রথম শিরোপার মুখ দেখলো লিভারপুল। প্রিমিয়ার লীগে তার ৪০০তম ম্যাচে এভারটনের বিপক্ষে করলেন হ্যাটট্রিক।
পুনর্গঠন : ২০১২-১৩
কোচ ব্রেন্ডন রজার্স দল পুনর্গঠনে ছক আঁকেন জেরার্ডকে কেন্দ্রে রেখেই। প্রিমিয়ার লীগে এ মওসুম ৩৬ ম্যাচ খেলেন জেরার্ড। তালিকায় সপ্তম স্থান নিয়ে মওসুম শেষ করে লিভারপুল।
শেষ হয়েও হলো না শেষ: ২০১৩-১৪
২৪ বছরে প্রথম প্রিমিয়ার লীগ শিরোপার স্বপ্ন দেখছিল লিভারপুল। কিন্তু আসরের শেষ বাঁকে একাধিক পয়েন্ট খুইয়ে স্বপ্ন ভাঙে অলরেডদের। শিরোপা ওঠে ম্যানচেস্টার সিটির ঘরে। হতাশ লিভারপুল অধিনায়ক জেরার্ড বলেন, এটা আমার ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে বাজে সময়।
উপসংহার: ২০১৪-১৫
মার্চে প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার ৩৮ সেকেন্ডের মাথায় লালকার্ড খান জেরার্ড। তবে মে’তে আরও একবার দেখা গেল ‘ম্যাচ উইনার’ জেরার্ডকে। অ্যানফিল্ডে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের শেষ মিনিটে জেরার্ডের গোলে জয় পায় লিভারপুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি