বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সুচি কি এখনো শান্তির দেবদূত!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a7%80

ডেস্ক রিপোর্ট  :

যখন শান্তির দেবদূত হিসেবে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সাং সুচিকে নোবেল পুরস্কার দেয়া হয় তখন কারো আপত্তি ছিল না। ১৫ বছর গৃহবন্দি জীবন শেষ করে মিয়ানমারে নির্বাচনে ভূমিধস বিজয়ের পর যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল সুচির সরকার, বছর খানেকের মধ্যেই তা এক বিশ্ববাসীর কাছে বিরাট প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। এমনটা হয়েছে শুধু যে রোহিঙ্গা মুসলমান হত্যাযজ্ঞ, নারী ধর্ষণ, লুঠপাট, ঘরবাড়িতে অগ্নিসংযোগ তা নয়, কোচিন, শান সহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর একইভাবে নির্যাতন করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী, যা সুচি জানেন। অথচ যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ! সুচি এখন সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার অংশীদারিত্ব ভোগ করছেন। রাখাইন অঞ্চলে কি ঘটছে তা নিজের চোখে দেখে আসার জন্যে জাতিসংঘ তাকে আহবান জানালেও সুচির কোনো নড়চড় নেই।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সন্মান তার ওপর বর্ষিত হয়েছিল, শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে মুকুটহীন সম্রাজ্ঞীর ন্যায় তিনি সারা দুনিয়াকে তাক লাগিয়ে মিয়ানমারে গণতন্ত্রের পথপরিক্রমা সৃষ্টির হাল ধরেছিলেন, আর এখন কি না বলছেন, সেনাবাহিনী যা করছে ঠিকই করছে, তিনি আশা করছেন, রাখাইনে অচিরেই শান্তি নেমে আসবে। হ্যা কবরের মত নিরব নিথর শান্তি বিরাজ করছে সেখানে। জমিতে ধান পেকে গেছে, কাটার লোক নেই। নারীরা ধর্ষিতা হয়ে নৌকায় ভেসে আশ্রয় খুঁজছে, নদী থেকে শিশুদের ভাসমান লাশ তুলে অনেকে দাফন করছেন। কিন্তু সুচি অত্যন্ত ব্যস্ততম সময কাটালেও রাখাইনে যাওয়ার ফুরসত হচ্ছে না তার।

অথচ বিশ্ববাসী তার কাছে শান্তির দেবদূতের মতই আচরণ আশা করেছিল। দুনিয়া অবাক হয়ে তাকিয়ে ছিল দশকের পর দশক যে মিয়ানমারে সামরিক শাসন চলে এসেছে, ধর্ষণই যে সেনাবাহিনীর মোক্ষম এক অস্ত্র যারা তা ব্যবহার করে নিরস্ত্র অসহায় নারীর ওপর, পাশবিকতাই যাদের অলঙ্কার হয়ে ললাটের লিখন হয়ে আছে সেই বর্বর সেনা সদস্যের পক্ষে কি না অবস্থান নিলেন শান্তির দেবদূত! এখন আন্তর্জাতিক সম্প্রদায় সুচির ভূমিকার নিন্দা করছে প্রকাশ্যে।

সুচির অবস্থান এখন জীবন্ত না হয়ে মৃতপ্রায় হয়ে সেইসব নোবেল লরিয়েটদের তালিকায় স্থান পেয়েছে, যে তালিকায় আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা পরামর্শক হেনরি কিসিঞ্জার, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শিমন পেরেজ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন, যাদের শান্তি রক্ষার প্রচেষ্টায় শুধু পবিত্র জলপাইয়ের পাতা ঝরে পড়েনি, নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে উঠেছেন তারা বরফশীতল এক কঠিন সিদ্ধান্তে এবং এভাবে তাদের শান্তি প্রতিষ্ঠা বিশ্বে সন্দেহজনক রেকর্ড হয়ে আছে। সুচি এখন তাদের কাঁতারে।

আহা সুচি! আপনার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় কেটেছে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। আপনি এভাবে মুক্তিপাগল মানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন, আপনার সিংহাসনে উপবিষ্ট হবার পর মিয়ানমারে গণতান্ত্রিক শক্তির বিকাশ হয়ে উঠবে মৃদু পরশে পবিত্র জলপাই পাতার দুলে ওঠার মত আর রাখাইনে সেই কৃষক যে কি না শুধু সোনার ধান চাষে মগ্ন থাকে কেবল, সেখানকার নারীরা গেয়ে উঠতে চায় নিরাপদে সাম্যের গান, শিশুরা একটু শিক্ষা পেলে সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়ানোর সাহস সঞ্চয় করে, তারাও আপনার দিকে অপলক চোখে এতদিন চেয়ে ছিল। তারা প্রতিদান পাচ্ছে ধর্ষিতা হয়ে, নদীতে লাশ হয়ে ভেসে উঠে, মৃত মায়ের ঠান্ডা স্তনে মুখ দিয়ে যে শিশু এক ফোঁটা দুধ না পেয়ে ডুকরে কেঁদে ওঠে যা কি না সৃষ্টিকর্তা তার জন্যে বরাদ্দ করেছিলেন। আর তাদের হত্যাযজ্ঞে পাশবিক বর্বর আচরণের পরও আপনার আশীর্বাদ রয়ে যায় তাদের প্রতি অফুরন্ত প্রেরণায়। মান্যবর সুচি আপনি কোথায় পান এত দু:সাহস।

রোহিঙ্গাদের জন্যে পৃথিবীর সর্বত্রই এখন দুর্ভাগ্য কেবল জড়ো হয়ে আছে। কিন্তু মিয়ানমারের সামরিক জান্তার খড়গ থামছে না, রোহিঙ্গাদের ভ্যাগ্যাকাশে কখনো সূর্য আলোকিত হয়ে উঠছে না। শত শত বছর ধরে তারা রাখাইনে বাস করে আসছে যার স্বাক্ষী দিচ্ছে অস্টম শতক আর এখন কি না তারা মিয়ানমারের নাগরিক নয়। ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইন তাদের হত্যাযজ্ঞে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাড়পত্র। রোহিঙ্গা নারীদের পালাক্রমে ধর্ষণে সেনাদের সঙ্গে যোগ দিচ্ছে শান্তিপ্রিয় বুদ্ধের অনুসারীরা, হত্যাযজ্ঞে মেতে উঠেছে তারা, লুঠপাট আর অগ্নিসংযোগের পর সুচি নিরব থাকছেন। স্থির রয়েছেন এ প্রবল বিশ্বাসে যা হচ্ছে রাখাইন অঞ্চলে যেন এটাই তো রোহিঙ্গাদের প্রাপ্য ছিল।

পুরো মংগদু জেলা এখন নিষিদ্ধ এলাকা। বিদেশি সাংবাদিক ও ত্রাণকর্মীদের সেখানে যাওয়া নিষেধ। গত বৃহস্পতিবার বিবিসি’র কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তা জন ম্যাককিসিক বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এখনো রোহিঙ্গাদের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে। আসলে যতক্ষণ না মিয়ামারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী নিশ্চিহ্ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা থামবে না বলেই মনে হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের ডেভিড ম্যাথিসন বিবিসিকে বলেছেন, মানবাধিকারের রক্ষক হিসাবে যে উঁচু অবস্থান ছিল, তা থেকে অং সান সূচি অনেকটাই সরে গেছেন। তিনি কঠোর একজন রাজনীতিবিদ যাকে নির্মম একটি রাজনৈতিক পরিবেশে কাজ করতে হচ্ছে এবং সেনাবাহিনীর মত নির্মম একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা করে চলতে হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি — যে মূল্যবোধ তিনি ধারণ করতেন, তাকে তিনি সরিয়ে রেখেছেন।

ব্যাংকক ভিত্তিক ফোরটিফাই রাইটস এর প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ বলেছেন, ষ্পটতই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাতে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোনো কর্ণপাত করছে না। এধরনের আচরণ সরকারের পক্ষ থেকে হচ্ছে বলে তা দেশটির সকলের জন্যে উদ্বেগের।

লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটির একজন অপরাধ বিশেষজ্ঞ বলেছেন, সুচি মিয়ানমারে গণহত্যার বৈধতা দিয়েছেন এবং সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নকে তিনি সুরক্ষা দিচ্ছেন। এ পরিস্থিতি সুচির নেতৃত্বের জন্যে এক অগ্নিপরীক্ষা হলেও তিনি অতিশয় উদাসীন রয়েছেন। সুচি বলছেন, রাখাইন অঞ্চলে যা ঘটছে তা তিনি আড়াল করার চেষ্টা করছেন না। তার এধরনের বক্তব্য আদতে সেনাবাহিনীর হত্যাযজ্ঞের মত অপরাধকে লুকিয়ে রেখে অপরাধী রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে আড়াল করার অপকৌশল মাত্র।

টাইমস ম্যাগাজিনে এক প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর এধরনের বর্বর আচরণকে মার্কিন সিনেটর বেঞ্জামিন এল কারডিন বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। নিউইয়র্কে এক বিবৃতিতে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ পরামর্শক বিজয় নামবিয়ার বলেছেন, সুচিকে শান্তির আইকন হিসেবে উচিত রাখাইন অঞ্চলে হস্তক্ষেপ করা। তা না হলে রোহিঙ্গাদের রক্ষা করা সম্ভব হবে না যা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে হতাশা সৃষ্টি করবে।

অং সাং সুচি আপনি কি এখনো শান্তির দেবদূত নাকি রোহিঙ্গা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি