বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম হত্যায় হাসপিলের ৪০ বছরের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৪

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম হত্যায় হাসপিলের ৪০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ (৩৩) হত্যার দায়ে টাইরেস হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের একটি আদালতের বিচারক তাকে এই সাজা প্রদান করেন।

২০২০ সালের ১৩ জুলাই ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার সাবেক সহকারী হাসপিল ৪ লাখ ডলার চুরির ঘটনা ধামাচাপা দিতে ফাহিমকে গলা কেটে হত্যা করে এবং পরে তার দেহ ইলেকট্রিক করাত দিয়ে টুকরো টুকরো করে। হাসপিলের প্রেমিকার উপর প্রভাব ফেলার চেষ্টা এবং চুরির ঘটনা ধরা পড়ে যাওয়ার পর তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

হাসপিলের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছিল। আদালতে প্রায় এক ঘণ্টার শুনানি শেষে জুরি বোর্ড তাকে ৫০ বছরের কারাদণ্ডের সুপারিশ করে। তবে শেষ পর্যন্ত বিচারক তাকে ৪০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

প্রসিকিউটররা জানান, ফাহিম সালেহর ৪ লাখ ডলার আত্মসাৎ করেছিলেন হাসপিল এবং এটি ধরা পড়ে যাওয়ার পর তাকে হত্যা করেন। ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্যার্গ জানান, ফাহিম একজন উদ্যমী উদ্যোক্তা ছিলেন, যিনি অভিবাসী পরিবারের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে একটি সফল ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন।

ফাহিম সালেহ বাংলাদেশি বংশোদ্ভূত একজন উদ্যোক্তা ছিলেন, যিনি পাঠাও এবং নাইজেরিয়ার গোকাদা প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ছিলেন। তিনি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’-এর প্রতিষ্ঠাতা অংশীদারও ছিলেন।

ফাহিম সালেহ ২০২০ সালের ১৩ জুলাই নিজ অ্যাপার্টমেন্টে হত্যা হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি